৭ মে ২০২৬

ধুনটে করোনায় কর্মহীনদের পাশে রুপা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে করোনায় কর্মহীনদের পাশে রুপা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. জান্নাতুল ফেরদৌসী রুপার অর্থায়নে বগুড়ার ধুনট পৌর এলাকায় করোনায় কর্মহীন ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ধুনট পৌরসভার ৫নং ওয়ার্ডের সদরপাড়া এলাকায় কর্মহীন পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, লবন ও সাবান। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সুনীল সাহা, সাংবাদিক বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, চিকাশী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালী খাতুন, ধুনট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকি খাতুন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ইমন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী কেয়া খাতুন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি