৮ মে ২০২৬

ধুনটে করোনায় কর্মহীনদের পাশে মেয়র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে করোনায় কর্মহীনদের পাশে মেয়র

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: করোনার কারনে কর্মহীন হয়ে পড়া বগুড়ার ধুনট পৌর এলাকার অসহায় ৫০০টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং ৫০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহর ব্যক্তিগত তহবিল থেকে এসব পরিবারের মাঝে নগদ ১লাখ টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে মানবিক সহায়তা হিসাবে (দ্বিতীয় পর্যায়) ৫টন চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার সচিব শাহিনুর ইসলাম, কাউন্সিলর রনজু মল্লিক, ফজলুল হক সোনা, সোলায়মান আলী, ধুনট পৌরসবার লাইসেন্স পরিদর্শক নাজমুল হক, কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, উচ্চমান সহকারী হোসনে মোবারক, এসেসর আব্দুল মান্নান, টিকাদান সুপার ভাইজার আনোয়ার মল্লিক, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, কর আদায়কারী এনামুল হক দোলন, সহকারী কর আদায়কারী খলিলুর রহমান ও টিকাদানকারী ফারুক হোসেন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি