৫ মে ২০২৬

ধুনটে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় টিম গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় টিম গঠন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্য কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ৮ সদস্য বিশিষ্ট র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। বুধবার সকালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় একটি কক্ষে ২ বেডের আইসোলেশন ইউনিট (সংক্রামক রোগীদের পৃথক ব্যবস্থা) খোলা হয়েছে। যা অন্যান্য রোগীদের থেকে একেবারেই আলাদা ওয়ার্ড। এছাড়াও করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে সচেতেনতামূলক সভা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবার জন্য গঠিত ৮সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম লিডারের দায়িত্বে রয়েছেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব। র‌্যাপিড রেসপন্স টিমে আরো রয়েছেন দু’জন মেডিকেল অফিসার, দু’জন সিনিয়র স্টাফ নার্স, একজন স্যানিটারি ইন্সপেক্টর, ১জন ফার্মাসিষ্ট ও ১জন অফিস সহায়ক। এছাড়াও করোনাভাইরাস মোকাবেলায় যেকোন তথ্যসেবা দেয়ার জন্য ৫সদস্য বিশিষ্ট আরো একটি কমিটি গঠন করা হয়েছে। করোনাভাইরাস তথ্যসেবা কমিটিতে রয়েছেন ৩জন মেডিকেল অফিসার ও দু’জন সিনিয়র স্টাফ নার্স। ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব জানান, সচেতেনতাই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার একমাত্র উপায়। সেই সাথে নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার করতে হবে। বেশী করে পানি পান করতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে, সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন। আপনাদের সেবায় আমরা সর্বক্ষণ প্রস্তুুত রয়েছি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, করোনা ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়টি নিবিড়ভাবে সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি