১২ আগস্ট ২০২৬

ধুনটে করোনা রোধে মেয়র বাদশাহ’র উদ্যোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে করোনা রোধে মেয়র বাদশাহ’র উদ্যোগ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে বগুড়ার ধুনট পৌর এলাকায় পৌরসভার মেয়র এজিএম বাদশাহ নিয়েছেন নানা উদ্যোগ। শনিবার হাট-বাজারের দিন হলেও সরকারি নিষেধাজ্ঞা এবং পৌর মেয়রের সচেতেনতামূলক প্রচারনায় ধুনট বাজারে জনসমাগম চোখে পড়েনি। করোনা বিস্তারকে রুখে দিতে অব্যাহত রয়েছে সচেতেনতামূলক লিফলেট বিতরণ। মাইকের প্রচারণায় সবাইকে পরিস্কার-পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকতে বলা হচ্ছে। জনসমাগম এড়িয়ে চলতে অনির্দিষ্টকালের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ফার্মেসী ব্যতিত সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনেও মেয়র পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে বিভিন্ন মহল্লায় গিয়ে সাধারণ মানুষদের কাছে বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছেন। নিম্ন শ্রেনীর মানুষদের মাঝে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করছেন। এছাড়াও পৌর এলাকায় রাস্তা-ঘাট এবং গুরুত্বপূর্ণ স্থানে জীবানুনাশক স্প্রে ছিটিয়ে জীবানুমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। পৌর এলাকার সড়কগুলোকে নিয়ম করে সকাল, দুপুর এবং বিকেলে পানি ছিটিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্যানা, ফেস্টুন, হাত ধোয়ার বেসিন, সাবান এবং মসজিদ ও উপসনালয়গুলোতেও প্রচারের ব্যবস্থা করাসহ বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে চলমান রয়েছে। সেখানে সাধারণ মানুষ যে যার ইচ্ছামতো হাত ধুয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন। ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ যার যার অবস্থান থেকে জনকল্যাণে কাজ করতে এবং অপ্রয়োজনে বাড়ির বাহিরে না বের হওয়ার আহবান জানিয়েছেন। বাড়িতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করা ছাড়াও দরজার হাতল, নব, টেলিফোন, রিমোট, সুইচসহ যেসব বস্তু বারবার ব্যবহৃত হয়, সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করার পরামর্শ দেন। কাঁচা মাছ-মাংসের বর্জ্য একটি পলিথিনে মুড়ে মুখ আটকে নির্দিষ্ট বিনে ফেলতে এবং অতিথির সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকতে বলেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি