৮ মে ২০২৬

ধুনটে কর্মহীনদের পাশে জেলা আ.লীগ সভাপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কর্মহীনদের পাশে জেলা আ.লীগ সভাপতি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনার কারনে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ধুনট পৌরসভা এলাকার সোনামুখি সড়কে উপজেলা আওয়ামী লীগের অস্থ’য়ী কার্যালয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবিব, কুদরত-ই- খুদা জুয়েল, রেজাউল করিম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএফ ফজলুল হক, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি