ধুনটে কর্মহীনদের পাশে আ.লীগ নেতা নবাব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নবাব আলীর ব্যক্তিগত অর্থায়নে করোনার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বেড়েরবাড়ি চারমাথা এলাকায় কর্মহীন ৩৫০টি পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম ও ইমদাদুল হক ইমরান প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি