৮ মে ২০২৬

ধুনটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনটে উপজেলা পর্যায়ে দিনব্যাপী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ধুনট উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাকছুদার রহমান, আশরাফুল আলম, আমিনুল ইসলাম, রুহুল আমিন, রঞ্জন কুমার, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, পারলক্ষীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ জনি ও চরখুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি