৮ মে ২০২৬

ধুনটে কৈশোর কর্মসূচীর পুরস্কার পেল শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে কৈশোর কর্মসূচীর পুরস্কার পেল শিক্ষার্থীরা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মূল্যবোধ উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ডের আওতায় কৈশোর কর্মসূচীর অংশ হিসেবে কুইজ, একক সংগীত, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে টিএমএসএস ধুনট শাখার আয়োজনে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুল প্রাঙ্গনে উক্ত কৈশোর কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস’র ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান, টিএমএসএস’র কৈশোর প্রকল্পের ধুনট অঞ্চলের এরিয়া ম্যানেজার মেহেদী হাসান, ধুনট শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, কৈশোর প্রকল্পের ধুনট শাখার প্রোগ্রামে কর্মকর্তা মেরিনা জামান, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ খান, সহকারী শিক্ষক সজিব হোসেন, সোহেল রানা, শিপন আলম ও খাদিজা খাতুন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি