৮ মে ২০২৬

ধুনটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় বর্ণিল আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, ধুনট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

আলোচনা সভা শেষে ধুনট উপজেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি