ধুনটে খাদ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ফসল ক্রয় করার দাবীতে খাদ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
সোমবার দুপুর ১২টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়। কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতা কমরেড সাহা সন্তোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কৃষক সংহতির বগুড়া জেলা কমিটির নেতা কমরেড শাহাদৎ হোসেন শান্ত, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতা কমরেড আমিনুল ইসলাম, কৃষক মজুর সংহতির নেতা কমরেড আব্দুর রশিদ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতা কমরেড সাইফুজ্জামান টুটুল এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড হাসান আলী শেখ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি