ধুনটে জুতা পায়ে শহীদ বেদিতে দুই শিক্ষক
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ বেদীতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দুই শিক্ষক। শিক্ষকেরা হলেন, গোসাইবাড়ি কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। শুক্রবার সকালে অত্র বিদ্যাল প্রাঙ্গণের শহীদ মিনারে বিদ্যালয়ে শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জুতা পায়ে শহীদ বেদিতে উঠেন এবং ছবি তোলেন।
ওই সময় বিদ্যালয়ের সভাপতি ও গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘটনায় এলাকায় মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বেদিতে জুতা পায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মীদের নজরে আসে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এনামুল হক ঘটনার সত্যতা শিকার করে বলেন, শহীদ মিনারে আমি শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। এসময় আমার মনে ছিল না যে আমার পায়ে জুতা আছে।
এ ঘটনাটির জন্য আমি খুব লজ্জিত, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। এমন ঘটনা আর ঘটবে না। এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, দুই শিক্ষক অসাবধানতাবসত এই জঘন্যতম কাজটি করেছেন। ওই সময় আমি বিষয়টি লক্ষ্য করিনি। পরে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছি। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সুশাসনের নাগরিকের ধুনট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু বলেন, শিক্ষকেরাই যদি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করতে না পারেন, তাহলে তাঁদের কাছ থেকে কোমলমতি ছেলেমেয়েরা কী শিক্ষা পাবে? এ ধরনের ঘটনা শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, এমন ঘটনার জন্য আমরা লজ্জিত। ঘটনাটি তদন্ত সাপেক্ষে শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি