৮ মে ২০২৬

ধুনটে জিমকল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে জিমকল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে জিমকল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম।

জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, জিমকল’র নির্বাহি পরিচালক এনামুল হক, পরিচালক হায়দার আলী হিন্দোল, ফজলুল হক, আবু বকর সিদ্দিক ও জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের এবং অত্র বিদ্যালয়ের ২০১৯সালের পিইসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি