ধুনটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পাচ বছরের কম বয়সী শিশুদের জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিনা পারভীন, জেলা স্যানিটারী ইন্সপেক্টার রাম চন্দ্র সাহা, ধুনট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টার রবিউল করিম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জহুরুল ইসলাম ও মেডিকেল টেকনোলজিস্ট রুহুল আমিন প্রমুখ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি