ধুনটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই শ্লোগানকে সামনে নিয়ে বগুড়ার ধুনট উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহেনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিএইএম নুরুন্নবী তারিক, সহসভাপতি গোলাম সোবাহান, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনিন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাকসুদার রহমান, রঞ্জন কুমার, অরুন কুমার, মোমিনুল হক, রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল কুদ্দুস, আতিকুর রহমান খোকন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি