৮ মে ২০২৬

ধুনটে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের র‌্যালি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের র‌্যালি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, হারুন-অর-রশিদ সেলিম, লাল মিয়া, আজাহার আলী পাইকাড়, ময়নুল হাসান মুকুল, ধুনট পৌরসভার সচিব শাহীনুর ইসলাম, ইউপি সচিব আশরাফুল, মনিরুজ্জামান মনির, জানে আলম, উদ্যোক্তা আল-ইমরান, মামুনুর রশিদ, লিপি খাতুন ও কবির বকুল প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে বক্তরা শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি