ধুনটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এ শ্লোগনকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উপলক্ষে ২ দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ধুনট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহানা। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও সহকারী শিক্ষক তফিজ উদ্দিন প্রমুখ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলায় ধুনট উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি