৬ মে ২০২৬

ধুনটে হত্যার হুমকি পেয়ে বিদ্যালয়ে যান না শিক্ষক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে হত্যার হুমকি পেয়ে বিদ্যালয়ে যান না শিক্ষক

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় প্রভাবশালী এক যুবক। বিদ্যালয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারনে প্রধান শিক্ষক চার দিন ধরে বিদ্যালয়ে যেতে পারছেন না। এ ঘটনায় প্রধান শিক্ষক জাহিদুর রহমান বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে বগুড়া র‌্যাবের কোম্পানী কমান্ডার ধুনট থানায় লিখিত অভিযোগে দিয়েছে। পুলিশ প্রধান শিক্ষকের অভিযোগটি থানায় সাধারণ ডাইরী (জিডি নং ১০৫২) হিসেবে রেকর্ড করে ঘটনাটির তদন্ত করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শাকদহ গ্রামের রোকনুজ্জামান তালুকদারের ছেলে জাহিদুর রহমান ২০১৮ সালের ১ জুলাই চৌকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। ওই বিদ্যালয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চৌকিবাড়ি গ্রামের মোসলেম উদ্দিন ২০১০ সালে বগুড়া আদালতে একটি বন্টন মামলা (মামলা নং ১৮/১০) দায়ের করেন। ওই মামলার বিবাদী হিসেবে পদাধিকার বলে বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষককে মামলা পরিচালনা করতে হয়। কিন্ত এই মামলা পরিচালনা করতে প্রধান শিক্ষককে নিষেধ করে বাদী মোসলেম উদ্দিন ও তার ছেলে আরিফ হোসেন। তারপরও প্রধান শিক্ষক ২৫ ফেব্রুয়ারি মামলার ধার্য্য তারিখে বগুড়া আদালতের যাওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়টি জানার পর বাদীর ছেলে আরিফ হোসেন ২৪ ফেব্রুয়ারী বিকেলে মুঠোফোনে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভয় পেয়ে প্রধান শিক্ষক ২৫ ফেব্রুয়ারী থেকে বিদ্যালয়ে যেতে পারছেন না। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে আরিফ হোসেনের বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারী ধুনট থানা এবং ২৭ ফেব্রুয়ারী বগুড়া র‌্যাব-১২ কোম্পানী কমান্ডারের নিকট অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আরিফ হোসেন বলেন, মামলার বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষকের সাথে দেখা করতে চেয়েছি। তাকে হত্যার হুমকি কিংবা অশালীন কোন কথা বলা হয়নি। তিনি ভুল বুঝে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধান শিক্ষককে সাথে নিয়ে বিদ্যালয়ে গিয়ে মোসলেম উদ্দিন ও তার ছেলেকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারো এ ধরনের ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি