৪ মে ২০২৬

ধুনটে গ্রেফতার আতঙ্কে গ্রাম জনশুন্য বাড়িতে অগ্নিকান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে গ্রেফতার আতঙ্কে গ্রাম জনশুন্য বাড়িতে অগ্নিকান্ড

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় গ্রেপ্তার আতংকে পুলিশের ভয়ে ভালুকাতলা গ্রামের প্রায় ৩০০ পরিবারের মানুষ বাড়িঘর ছেড়ে এক সপ্তাহ ধরে পালিয়েছে। এ অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে জনশুন্য ওই গ্রামের লাভলি খাতুনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভালুকাতলা গ্রামের লিটন মিয়া নামে এক ইউপি সদস্য একটি হত্যা মামলার ১নং আসামী। পুলিশ ৪জুন রাতে লিটনকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে লিটনকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।

ওই মামলায় থানা পুলিশ এ পর্যন্ত ২৪জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ফলে গ্রেপ্তার এড়াতে ভালুকাতলা গ্রাম মানুষ শুন্য হয়ে পড়েছে। এ অবস্থায় সোমবার সকালের দিকে হত্যা মামলার আসামী লিটন মিয়ার ভাগ্নি লাভলি খাতুনের জনশুন্য বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। এছাড়া লাভলি খাতুন ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় অগ্নিকান্ডের বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। ওই বাড়িতে লোকজন না থাকায় অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে অগ্নিকান্ডে গৃহকর্তীর প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি