৮ মে ২০২৬

ধুনটে এ্যাম্বিশন স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের বৃত্তি পেল ১৬ শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে এ্যাম্বিশন স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের বৃত্তি পেল ১৬ শিক্ষার্থী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন বগুড়ার ধুনট এ্যাম্বিশন স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেধা তালিকার ভিত্তিতে ১৬জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

এ্যাম্বিশন স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি খোকন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা: ইব্রাহিম খলিলুল্লাহ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, মথুরাপুর জিএমসি ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের পরিচালক শামীম হোসেন, এ্যাম্বিশন স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের উপদেষ্টা কে.এম. ফজলে রাব্বী, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এইচ.এম. কবির হোসেন,সহসভাপতি সিহাব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ, সাংগঠনিক সম্পাদক সাগর মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম, কোষাধ্যক্ষ আকিল আহমেদ পিয়াস, পরীক্ষা নিয়ন্ত্রক কেএম রেজওয়ান আহমেদ, সহ পরীক্ষা নিয়ন্ত্রক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সুমন, সহ সাংস্কৃতিক সম্পাদক রকি খান, সদস্য সম্রাট, সৌরভ, বাদল, সজিব, রাজু, আতিকুল, আতিকুর, সুমন তালুকদার, সজল হাসান, আব্দুল্লাহ, সিয়াম ও সিজান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি