৭ মে ২০২৬

ধুনটে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে এসডিজি বাস্তবায়ন বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ধুনট উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্বে করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী প্রধান আবু কাউছার, শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী শেখ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি