ধুনটে একুশে বইমেলার সমাপ্তি

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মত আয়োজিত ৩ দিনব্যাপী একুশে বইমেলা সমাপ্ত হয়েছে। রোববার রাত ৯টার দিকে ধুনট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একুশে বইমেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম শ্রাবণ প্রমুখ।
উল্লেখ্য, প্রথমবারের মত আয়োজিত এ একুশে বইমেলায় ১০টি ষ্টলে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিদের লেখা গল্প, কবিতা, উপন্যাস, নাটক এবং শিশুতোষ বই স্থান পেয়েছিলো। আগত দর্শকদের জন্য ধুনট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে স্থিরচিত্র প্রদর্শনী এবং ছবি তোলার জন্য ছিলো সেলফি কর্ণার। কবিতা পাঠের আসর ছাড়াও মেলা প্রাঙ্গনে চিত্তবিনোদনের জন্য ধুনট উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মেলার শেষদিনে ফরমান আলী বাবুর ভৌগলিক কবিতাগুচ্ছ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি