ধুনটে একাদশে ভর্তির স্বীকৃতি পেল এমপিএসটি উচ্চ বিদ্যালয়
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয় চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির স্বীকৃতি পেয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরের দিকে অত্র বিদ্যালয়ের সভাকক্ষে এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কলেজের উদ্যোক্তা সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ড. শাহজাহান আলী তালুকদার।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক ও কলামিষ্ট রেজাউল হক মিন্টু, গোসাইবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ধুনট সরকারি কলেজের প্রভাষক শাহজামাল বাবু, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষার্থী আসিফ আহম্মেদ ও সোহানূর রহমান।
উল্লেখ্য ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এমপিএসটি উচ্চ বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে একাদশ শ্রেণীতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখায় শিক্ষার্থী ভর্তির স্বীকৃতি পেয়েছে। অবহিতকরণ সভায় এলাকার সুধীজন, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত সভা শেষে অত্র বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন প্রদান করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি