৪ মে ২০২৬

ধুনটে ঈদের চাল পেয়ে খুশি ৮হাজার দুস্থ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ঈদের চাল পেয়ে খুশি ৮হাজার দুস্থ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় এলাঙ্গী ইউনিয়ন, নিমগাছী ইউনিয়ন, কালেরপাড়া ইউনিয়ন ও পৌর এলাকায় ৭হাজার ৭৯৩টি দুস্থ পরিবারের মাঝে ১৫ কেজি করে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে ঈদ উপলক্ষ্যে উপজেলার এলাঙ্গী, নিমগাছী ও কালেরপাড়া ইউনিয়ন এবং পৌর কার্যালয় প্রাঙ্গনে পৃথক পৃথক ভাবে চাল বিতরণের উদ্বোধন করা হয়।

পৃথক পৃথক এসব ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, নিমাগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার ও কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা, ধুনট পৌরসভার সচিব শাহিনূর ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ, এলাঙ্গী ইউপি সচিব শেখ আব্দুস সালাম, নিমগাছী ইউপি সচিব আশরাফুল, কালেরপাড়া ইউপি সচিব জান আলম খোকন, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, ইউপি সদস্য জয়নাল আবেদীন, শহিদুল সাকিদার, শফিকুল ইসলাম, জাকির হোসেন, বিপ্লব হোসেন, রফিকুল ইসলাম, ধুনট উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সীমা খাতুন, নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, সমাজসেবক তারেকুল ইসলাম ও এরশাদ আলী প্রমুখ।

উপজেলার নিমগাছী ইউনিয়নের বানভাসি জামেলা খাতুন, আনিছা খাতুন ও শফিকুল ইসলামসহ অনেকেই জানান, বন্যার জলে ভেসে দুর্বিসহ জীবনযাপন করছেন তারা। চারদিকে পানি থাকায় শ্রমও বিক্রি করতে পারছেন না। ঈদের আগে বিশেষ বরাদ্দের ১৫কেজি করে চাল পেয়ে তারা খুব খুশী। উল্লেখ্য ভিজিএফের ১৫ কেজি করে চাল এলাঙ্গী ইউনিয়নে ১হাজার ৩৩৯টি, নিমগাছি ইউনিয়নে ১হাজার ৮০০টি, কালেরপাড়া ইউনিয়নে ১হাজার ৫৭৩টি ও পৌর এলাকায় ৩হাজার ৮১টি দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি