৭ মে ২০২৬

ধুনটে ঈদ সামগ্রী পেল হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ঈদ সামগ্রী পেল হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধিরা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সমাজসেবা মূলক সংগঠন স্বপ্নসেবার উদ্যোগে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা।

ঈদ সামগ্রী বিতরণ পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল জলিল, স্বপ্নসেবা সংগঠনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য ব্যবসায়ী আশাদুল ইসলাম, শিক্ষক এনামুল হক, সোহেল রানা, বিভূতি ভূষন শুভ, রাসেল মাহমুদ, জান্নাত ও রোমান প্রমুখ।

প্রসঙ্গত অনুষ্ঠানে প্রধান অতিথি ৩৫ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধির মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী হিসেবে নতুন শাড়ি, লুঙ্গি, জামা, তেল, সাবান, লাচ্চা, চিনি ও মুশুর ডাল বিতরণ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি