৮ মে ২০২৬

ধুনটে দুর্যোগ প্রশমন দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালী ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার শামীম রেজা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এটিএম কাওছার আহমেদ, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও অরুন কুমার দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া এবং চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি