৮ মে ২০২৬

ধুনটে দুদকের অর্থায়নে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে দুদকের অর্থায়নে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পিরহাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

পিরহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কয়েস আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা, সহসভাপতি শহিদুল ইসলাম, পিরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক লিটন, এসএম নুরুল আলম, মিজানুর রহমান, নিপা রানি সাহা, আবু হানিফ ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপত মোশাররফ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে বিদ্যালয়ের সততা ষ্টোরের উদ্বোধন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি