ধুনটে দরিদ্র পরিবারের মাঝে চারা গাছ বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি সংস্থা ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) উদ্যোগে ৪৭০টি দরিদ্র পরিবারের মাঝে কাঠ ও ফলদ চারা গাছ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ডিআইডিপি’র কালেরপাড়া সাব সেন্টার প্রাঙ্গনে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি) আওতায় এসব চারা গাছ বিতরণ করা হয়।
চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোশফেকুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিআইডিপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, সিনিয়র ডিজাইনার কামরুল হাসান, উপজেলা মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার, সহকারী মাঠ সমন্বয়কারী শাহনাজ পারভীন, ব্যবসায়ী হান্নান খান, সমাজসেবক আবু সাইদ, এমরান হোসেন ও এরশাদ হোসেন প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি