৮ মে ২০২৬

ধুনটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে অভিযান ১৩ ব্যবসায়ীর জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে অভিযান ১৩ ব্যবসায়ীর জরিমানা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় করোনাভাইরাসকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্য অধিক মূল্যে বিক্রির অভিযোগে কৃষকলীগ নেতাসহ ১৩ ব্যবসায়ীর কাছ থেকে ১২হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার ধুনট ও মথুরাপুর বাজারের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।আর্থিক দন্ডপ্রাপ্তদের মধ্যে ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনোহারি ব্যবসায়ী সাচ্চু মল্লিককে ৫০০, ব্যবসায়ী রাজিব হোসেনকে ৫০০, আবুল কালাম আজাদকে ৫০০০, আসাদুল ইসলামকে ২০০০, শাহা আলীকে ৫০০, মোকছেদ আলীকে ৩০০, নায়েব আলীকে ৫০০, আকবর আলীকে ৫০০, আব্দুর রাজ্জাককে ৫০০, মিন্টু মিয়াকে ৫০০, বুলু মন্ডলকে ৫০০, আমিনুল হককে ৫০০ ও নয়ন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিটি পণ্যের মূল্য তালিকা, ক্রয় মূল্যের ভাউচার/প্রমাণপত্র সংগ্রহ ও দোকানে সংরক্ষণের জন্যও বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়। এর অন্যথা হলে আইন অনুযায়ী শাস্তি প্রদানের বিষয়েও ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয় হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি