৭ মে ২০২৬

ধুনটে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় ধুনট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক গোলাম মুহিত চাঁন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রতন মাহমুদ, নুরনবী, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সোহান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব রানা, রাসেল মাহমুদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রিপন মাহমুদ, সহসম্পাদক জুয়েল রানা তুহিন, সফল, ধুনট ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারিক হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুম তরফদার ও যুগ্ম আহ্বায়ক এইচএম আসিফ সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বগুড়া জেলা যুবলীগের সভাপতির কার্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি