ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী জিএম সিরাজের নির্বাচনী প্রচারনাকালে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের উপর হামলার প্রতিবাদে ধুনট উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে ধুনট বাজারের কলাপট্টি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মুহাম্মদ আলম হাসান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা আরাফাত রহমান জনি, মিশুক বাবু, সম্রাট হোসেন, রাসেল মাহমুদ, জিয়াউর রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা, সহসাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান, রতন মাহমুদ, আসাদুজ্জামান, গনশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুল কবির সরণ, ছাত্রদল নেতা মিনু মিয়া, মানিক হোসেন, স্বাধীন কুমার, রেজাউল করিম, রাশেদ মাহমুদ, আল আমিন হোসেন, তুষার মাহমুদ, সাইদ হাসান ও সোহেল রানা
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি