৪ মে ২০২৬

ধুনটে চাউল কল মালিক সমিতির কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে চাউল কল মালিক সমিতির কমিটি গঠন
 

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় রেজাউল ইসলাম রেজাকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতি ধুনট শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে পৌর এলাকার সিয়াম চাউল কলের চাতালে উক্ত কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি আলিমুদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক দুদু, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশেকুর রশিদ হেলাল ও চাউল কল মালিক হায়দার আলী হিন্দোল প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি