২১ জুন ২০২৬

ধুনটে ব্যক্তিগত টাকায় সাঁকো নির্মান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ব্যক্তিগত টাকায় সাঁকো নির্মান

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতি গ্রামে সরকারি সড়কের কচুয়া বিলের উপর ব্যক্তিগত টাকায় বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। প্রায় ৩০০ ফুট দীর্ঘ সাঁকোটির নির্মাণকাজের উদ্যোক্তা মথুরাপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আছিয়া খাতুন। এছাড়াও আশপাশের গ্রামের লোকজন বাঁশ দিয়ে সহায়তা করেছেন।

শনিবার সাঁকোটির নির্মাণকাজ শেষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুড়িগাতী গ্রামের চহের চড়া থেকে কুড়িগাতী দক্ষিন পাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাচা সড়কটি ওই অঞ্চলের ১৮টি গ্রামের একমাত্র সংক্ষিপ্ত সড়ক। কাঁচা সড়কটি কুড়িগাতী গ্রামের মাঝ দিয়ে আশপাশের গ্রামের সাথে সংযুক্ত হয়েছে। গ্রামগুলো হলো কুড়িগাতী, গোবিন্দপুর, উজাল শিং, শিমুলকান্দি, জোলাগাতী, ছাতিয়ানী, হোসেনপুর, উলুরচাপড়, বগা, রান্ডিলা, মল্লিকচান, কয়ড়া, কল্লাবাড়ি, ঝাপড়া, বুলাকীপুর, গুনারগাতী, আবুদিয়া ও ধানগড়া। প্রতিদিন হাজারো মানুষ ওই রাস্তা দিয়ে কচুয়া বিলের জলমাড়িয়ে চলাচল করে। এতে গ্রামবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। ওই সড়কটি দিয়ে গ্রামবাসী হাট বাজারে যাতায়াত করে। এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরা কমসময়ে তাদের বিদ্যালয়ে পৌছাতে পারে। গ্রামবাসী সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ব্রীজ, কালভার্ট কিংবা সাঁকোর বরাদ্দ পায়নি। অবশেষে মথুরাপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য আছিয়া খাতুন আর্থিক সহযোগিতা দিয়ে কচুয়া বিলের উপর সাঁকো নির্মানের উদ্যোগ নেন। তাকে আশপাশের গ্রামবাসী বাঁশ দিয়ে সহযোগিতা করেছেন।

এই কাজের মাধ্যমে এলাকার হাজারো মানুষকে দূর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছেন। সাঁকো নির্মান কাজের উদ্যোক্তা আছিয়া খাতুন বলেন, মানুষের সেবা করা জন্য মাঠে নেমেছি। বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কোন কাজ হয়নি। ফলে নিজের সামান্য আয় থেকেই সাঁকো নির্মান কাজ শুরু করি। আমার এই কাজ দেখে আশপাশের গ্রামবাসী সহযোগীতার হাত বাড়িয়েছেন। টেকসই এই সাঁকো নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৮ হাজার টাকা। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, নিজস্ব কমিউনিটিকে সম্পৃক্ত করে সমস্যা সমাধানের একটি অনন্য উদাহরণ সাঁকো নির্মানের এই কাজটি। ভবিষ্যতে এভাবে গ্রামের ছোটখাট সমস্যা নিজেদের স্বেচ্ছাশ্রমে সমাধান করার পরামর্শও দেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি