ধুনটে ব্যারিস্টার স্কলারশীপ পেল ৩০ শিক্ষার্থী
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনটে ব্যারিস্টার স্কলারশিপ পেয়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় জিমকল ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত ব্যারিস্টার স্কলারশিপে উপজেলার ৩০ টি উচ্চ বিদ্যালয়ের ১৩৫ জন মেধাবী ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তন্মধ্যে ধুনট এনইউ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ানা হক ১ম, মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সজীব রহমান ২য় ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান ৩য় স্থান অধিকার করেছে।
এছাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন পাঁচথুপী নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম। ব্যারিস্টার স্কলারশিপ ও সম্মাননা প্রদান কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ড. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার স্কলারশিপের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন, জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রভাষক আব্দুর নূর, রবিউল হাসান, রকিবুল হাসান বিদ্যুৎ, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,অভিভাবক সাজেদা খাতুন, মেডিকেল শিক্ষার্থী সবুজ হোসেন, বুলবুল আহমেদ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিম, নিপা সাহা, নাফিস আলী, সাদিয়া আফরিন, আকাশ, মোস্তফা, খন্দকার আরিফুল, রেজওয়ান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া নূর প্রমূখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি