৮ মে ২০২৬

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ধুনট কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

ধুনট উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন কুমার সরকার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, কোষাধ্যক্ষ শংকর কুমার সাহা, সদস্য বাবু মনোরঞ্জন সাহা, বাবু বিনয় কুমার সরকার ও গোপাল চন্দ্র সরকার প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি