৭ মে ২০২৬

ধুনটে বজ্রপাতে নারী ও কিশোরসহ আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বজ্রপাতে নারী ও কিশোরসহ আহত ৪

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় পৃথক ভাবে বজ্রপাতে নারী ও কিশোরসহ ৪ জন আহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বজ্রপাতে আহতরা হলো, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (১৩), একই গ্রামের বাজিত আলীর ছেলে নুর আমীন (১২), কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে সুমন মিয়া (২২) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিণাথপুর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী সফুরা খাতুন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির আঙ্গিনায় কাজ করতে নিয়ে বজ্রপাতে সফুরা খাতুন আহত হয়। এছাড়া মাঠের ভেতর কাজ করার সময় সুমন, সোহাগ ও নুর আমীন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অংকিতা চৈতী রব এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহতদের মাঝে সফুরা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি