৬ মে ২০২৬

ধুনটে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‌্যালী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‌্যালী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান রেজাউল করিম বাচ্চু, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, আহসান হাবিব, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, পৌর কাউন্সিল রনজু মল্লিক, বাবুল আক্তার বাবু, ফরিদ উদ্দিন, ব্যবসায়ী জিএম স¤্রাট, হুমায়ুন কবির, সমাজসেবক রঞ্জু মিয়া ও ঠিকাদার আব্দুল মোমিন সোহেল প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি