৪ মে ২০২৬

ধুনটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় ৭১তম জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন ধুনট উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলার ডাইম প্লাজায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ধুনট উপজেলা শাখার সভাপতি আশীষ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এসআই খোকন চন্দ্র ভৌমিক, সংগঠনের সহসভাপতি বদিউজ্জামান, জহুরুল ইসলাম মল্লিক, তুষার চক্রবর্তী, সাধারণ সম্পাদক হায়দার আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ খোরশেদ মন্ডল, দপ্তর সম্পাদক উজ্জল কুমার, প্রচার সম্পাদক আনন্দ কুমার সাহা, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক রিপন কুমার ঘোষ, সমাজকল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আকতার, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর রেনুকা পারভীন, শিল্পী খাতুন ও আলেকা বেগম প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি