৬ মে ২০২৬

ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: মহামারি কোভিড-১৯কে প্রতিরোধ করি, নারী ও বিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব, মেডিকেল অফিসার সুমন কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আব্দুল খালেক, শাহাদৎ হোসেন, মহিবুল আমিন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এ.কে.এম ফেরদৌস হাসান, আফরোজ হায়দার, পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম ও মিজানূর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি