৮ মে ২০২৬

ধুনটে বিজয় ফুল উৎসবের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বিজয় ফুল উৎসবের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশে বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বিজয় ফুল উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান প্রমুখ। উল্লেখ্য, বিজয় ফুল উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীরা এককভাবে বিজয় ফুল তৈরী, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মান, দলগতভাবে দেশত্মবোধক সংগীত ও জাতীয় সংগীতে অংশ নেয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি