ধুনটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল সেচযন্ত্রের ম্যানেজারের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় ফসলের মাঠে সেচযন্ত্রের ত্রুটিপূর্ণ সুইচের বিদ্যুৎস্পর্শে আব্দুল করিম (৫০) নামে এক ম্যানেজারের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাঁশহাটা গ্রামে ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম উপজেলার উত্তর কান্তনগর মাদারদহ গ্রামের রইস উদ্দিনের ছেলে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কান্তনগর বাঁশহাটা গ্রামের মোজাফ্ফর রহমানের বিদ্যুৎচালিত সেচযন্ত্রে দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে কাজ করেন আব্দুল করিম।অন্যান্য দিনের মতো আজ বুধবার দুপুরে আব্দুল করিম জমিতে পানি সেচ দেওয়ার জন্য ফসলের মাঠে যান। সেখানে সেচযন্ত্রের সুইচে চাপ দেওয়ার সঙ্গেই বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই আব্দুল করিমের মৃত্যু হয়।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে আব্দুল করিমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি