ধুনটে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পর্শে ময়না খাতুন (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের রফিকুল খন্দকারের স্ত্রী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর গ্রামের গৃহবধূ ময়না খাতুন শনিবার সকালের দিকে বাড়ির উঠানে জিআই তারের উপর কাপড় শুকাতে দিতে যান। ওই জিআই তারটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকার ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পর্শে আহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার পুর্বেই তার মৃত্যু হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি