ধুনটে বানভাসিদের মাঝে ত্রান বিতরণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে বানভাসি ২০০টি পরিবারের মাঝে আল ইকরাম যুব পরিষদ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ইউপি সচিব ফরহাদ হোসেন, আল ইকরাম যুব পরিষদের সভাপতি মোহাম্মদ রানু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুরাদ, ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান ভুটান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল আলিম ও আহসান হাবিব প্রমুখ। উল্লেখ্য বানভাসি ২০০টি পরিবারের মাঝে চিড়া, গুড়, সাবান, মোমবাতি, লাইটার, শ্যাম্পু ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি