ধুনটে বানভাসিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়ার ধুনট উপজেলায় বানভাসি পরিবারের মাঝে বেসরকারি সংস্থা ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে গোসাইবাড়ি এএ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইডিপির মাঠ সমন্বয়কারী শ্রী দিলীপ কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোসাইবাড়ি এএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, ডিআইডিপির মাঠ সমন্বয়কারী সোহেল রানা ও সহকারী মাঠ সমন্বয়কারী শাহনাজ পারভীন প্রমুখ।
উল্লেখ্য, এলাঙ্গী, কালেরপাড়া, ধুনট, গোসাবইবাড়ি ও ভান্ডারবাড়ি ইউনিয়নের ১৩০টি বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল, আধা কেজি ডাল ও ১কেজি লবন বিতরণ করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি