ধুনটে বাঙ্গালী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে বাঙ্গালী নদীতে ডুবে সম্রাট (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে বাঙ্গালী নদীর পেঁচিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র স¤্রাট উপজেলার পেচিবাড়ি গ্রামের লাল চানের ছেলে এবং পেঁচিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পেচিবাড়ি গ্রামের সিএনজি চালক লাল চান মিয়া তার ছেলে স্কুলছাত্র সম্রাটকে নিয়ে বাঙ্গালী নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বাবার অগোচরে নদীর পানিতে ডুবে যায় সম্রাট ।
প্রায় ২ঘন্টা খোঁজাখুজির পর সকাল ১০টার দিকে বাঙ্গালী নদীর পেঁচিবাড়ি এলাকা থেকে ঐ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ধুনট উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ আতাউর রহমান স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার পুর্বেই স্থানীয় লোকজন বাঙ্গালী নদী থেকে লাশটি উদ্ধার করেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি