ধুনটে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: মকবুল হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরীয়ার আরিফ ওপেল, সদস্য এ্যাড: আল মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহসভাপতি রেজাউল করিম, আহসান হাবিব, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশিকুর রশিদ হেলাল, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, আল আমিন তরফদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি