৬ মে ২০২৬

ধুনটে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের নিকট থেকে প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদুল হক বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সাচ্চু মল্লিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষিকা রোমানা আফরোজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী ১৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিন (বুধবার) পর্যন্ত চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি