৬ মে ২০২৬

ধুনটে আত্মহত্যার চেষ্টাকারী সেই নারী পুলিশ কর্মকর্তা মারা গেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে আত্মহত্যার চেষ্টাকারী সেই নারী পুলিশ কর্মকর্তা মারা গেছে

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : ধুনটে বিষপান করে রোজিনা খাতুন (৩১) নামে এক পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুরে বিষপান করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন থেকে রোজিনার মৃত্যু হয়। নিহত রোজিনা ধুনট থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের নান্নু মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কারণে রোজিনা আত্মহত্যা করেছেন। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, এএসআই রোজিনার আত্মহত্যার কারণ অজ্ঞাত। বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল জানান, বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে রোজিনার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, রোজিনা খাতুন ২০০৭ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। পরের বছর একই গ্রামের আবদুল লতিফ মোল্লার ছেলে হাসান আলীর সঙ্গে বিয়ে হয়। তিনি স্থানীয় দমদমা কারিগরি স্কুলের সহকারী শিক্ষক। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এএসআই পদোন্নতি পাওয়ার পর গত বছরের ১৮ জানুয়ারি তিনি ধুনট থানায় যোগদান করেন। থানা ভবনের পাশে একটি বাসা ভাড়া নেন। চাকরির কারণে স্বামী হাসান আলী সিংড়ায় থাকেন।

এদিকে রোজিনা খাতুন মঙ্গলবার বেলা ১২টার দিকে বাসায় বিষপান করেন। এ সময় তার মা ও বাবা বাসায় ছিলেন। তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি