৬ মে ২০২৬

ধুনটে আ.লীগের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে আ.লীগের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই কমিটির সহসভাপতি মজনু মন্ডলকে মারধরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।মামলা সুত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা ও তাঁর লোকজনের সাথে একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মজনু মন্ডলের জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে।এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে বাড়ির পাশে একটি মাদ্রাসার ইসলামী জালছা উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় মজনু মন্ডল আসার পথে আলেপ বাদশা ও তাঁর লোকজন পিটিয়ে আহত করে। এসময় মজনু মন্ডলের চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মজনু মন্ডল বাদী হয়ে শুক্রবার রাতে আলেপ বাদশা সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মজনু মন্ডলকে মারধর করেছে। কিন্ত ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মজনু মন্ডল নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় আলেপ বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি