৭ মে ২০২৬

ধুনটে আ.লীগ নেতার অবৈধ বালু উত্তোলন থামছেই না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে আ.লীগ নেতার অবৈধ বালু উত্তোলন থামছেই না

ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় নবাব আলী নামে এক আওয়ামী লীগ নেতা বাঙ্গালী নদী থেকে দীর্ঘদিন ধরে অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। নবাব আলী উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে তার বালু উত্তোলনের সরঞ্জামাদি ধংস করা হলেও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধভাবে এই বালু উত্তোলনের ফলে নদীর উপর কোটি টাকা মূল্যের সেতু, বসতভিটা, ফসলি জমি ও সড়ক ধ্বসের আশংকা করছেন এলাকাবাসি।

জানা যায়, ২০০৮ সালে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলার বেড়েরবাড়ি গ্রামের বাঙ্গালী নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর উত্তর পাশে নদীর বুক থেকে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন নবাব আলী। ওই বালু বিক্রি করে প্রতিদিন তিনি অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এলাকাবাসির অভিযোগে কয়েক দফা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের খননযন্ত্র ধ্বংস করেছে প্রশাসন। তবুও থামেনি তার বালু উত্তোলন। অভিযান চলাকালীন সময়ে এক বারও ঘটনাস্থলে নবাব আলীকে পায়নি প্রশাসন। এ কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি আদালত।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বাঙ্গালী নদীর উপর নির্মিত সেতুর পূর্ব পাশে নিমগাছি ও পশ্চিম পাশে বেড়েরবাড়ি গ্রাম। সেই সেতুর উত্তর পাশে ৩০০মিটার দুরে খননযন্ত্র বসিয়ে নদীর গভির থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে প্রতি ট্রাক বালু ৫০০ থেকে ৬০০টাকায় বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। এভাবে প্রতিদিন প্রায় ১৫০-২০০ ট্রাক বালু বিক্রি করা হয়। এখন বর্ষা মৌসুম হওয়ায় নদীর পানির প্রবল স্রোতে দুই পাশের ফসলি জমি ও অনেক বসতবাড়ি ভাঙনের আশংকা করছেন স্থানীয় লোকজন। আওয়ামী লীগ নেতা নবাব আলী জানান, বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলনে সেতুর ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এলাকার কিছু মানুষ সুবিধা না পেয়ে শত্রুতা করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে নবাব আলীকে না পেয়ে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে ব্যস্ত থাকায় আর অভিযান চালানো হয়নি। খোঁজখবর নিয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি