ধুনটে আ.লীগ নেতার বিরুদ্ধে বাঁধ কর্তনের অভিযোগ
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে যমুনা নদীর বাঁধ কেটে মাটি বিক্রয়ের অভিযোগ উঠেছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার শিমুলবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং গোসাইবাড়ি এএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি থেকে মাধবডাঙ্গা গ্রাম পর্যন্ত এক হাজার মিটার দীর্ঘ যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রায় ২৫ বছর আগে বাঁধ নির্মানের ফলে প্রতিবছর বন্যার হাত থেকে রক্ষা পায় ধুনট, শেরপুর, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলার লাখ লাখ পরিবার।
এদিকে বন্যা নিয়ন্ত্রন বাঁধের ভাঙনরোধে বানিয়াজান গ্রামে নদীর বুকে প্রায় ১ হাজার ২০০ মিটার দীর্ঘ স্পার (মাটির বাঁধ) নির্মান করা হয়। ওই বাঁধ ঘেঁষেই আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের নিজম্ব আবাদি জমি। এক সপ্তাহ ধরে তিনি নিজস্ব জমি থেকে মাটি কর্তনের এক পর্যায়ে বাঁধের মাটি কেটে বিক্রি করছে। এতে বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক বাদী হয়ে ২৪ এপ্রিল রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এবিষয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, বাঁধের পাশে নিজস্ব জমির মাটি কেটে পুকুর খনন করছি। এই মাটি বাঁধ সংস্কার কাজের ঠিকাদারের নিকট বিক্রি করেছি। এছাড়া স্থানীয় একটি বাড়ি উঁচু করনের কাজ করা হয়েছে। মাটি কেটে বন্যা নিয়ন্ত্রন বাঁধের কোন প্রকার ক্ষতি করা হয়নি। তারপরও আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি